ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু শাহা, পটুয়াখালী ওয়ার্ল্ড ফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি। এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু,সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টাস ক্লাব সভাপতি মুক্তাসহ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑